সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলায় বুথ বাড়াল কমিশন, নতুন নির্দেশিকা জারি

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলায় বুথ বাড়াল কমিশন, নতুন নির্দেশিকা জারি

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের স্বাচ্ছন্দ্য ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমবঙ্গে আরও ৪ হাজার ৬৬০টি ভোটকেন্দ্র বাড়ানো হচ্ছে। এর ফলে রাজ্যে মোট পোলিং স্টেশনের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫ হাজার ৩৭৯টি। মূলত ১ হাজার ২০০-র বেশি ভোটার থাকা বুথগুলোকে বিভক্ত করে এই অতিরিক্ত কেন্দ্রগুলো তৈরি করা হয়েছে। এছাড়া ৩২১টি ভোটকেন্দ্রকে অধিকতর সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকেন্দ্র বৃদ্ধি বা ঠিকানা পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট এলাকার ভোটার ও রাজনৈতিক দলগুলোকে দ্রুত অবহিত করতে হবে। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে, যা সরাসরি মনিটর করবে কমিশন। এছাড়া ভোটারদের সহযোগিতার জন্য বিশেষ ক্যাম্প ও হেল্পলাইন নম্বর চালুর ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

নিরাপত্তার স্বার্থে বুথের ভেতরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া প্রতি দুই ঘণ্টা অন্তর ভোটের হার প্রকাশ করা হবে, যা সাধারণ মানুষ ‘ECINET’ অ্যাপের মাধ্যমে সরাসরি জানতে পারবেন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার লক্ষ্যে কমিশনের এই বহুমুখী পদক্ষেপ ভোটারদের আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *