সেক্টর ফাইভে কল সেন্টারের আড়ালে ভোটারদের আর্থিক টোপ, কাঠগড়ায় বিজেপি

সেক্টর ফাইভে কল সেন্টারের আড়ালে ভোটারদের আর্থিক টোপ, কাঠগড়ায় বিজেপি

বিধানসভা ভোটের মুখে সল্টলেকের সেক্টর ফাইভের একটি বহুতলে কল সেন্টারের আড়ালে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। অভিযোগ অনুযায়ী, ইপি-জিপি ব্লকের একটি অফিস থেকে সাধারণ মানুষকে ফোন করে টাকার বিনিময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হচ্ছিল। খবর পেয়ে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ তদন্তে গেলে নথিপত্র দেখাতে ব্যর্থ হন কর্মীরা।

অভিযান চলাকালীন বঙ্গ বিজেপির এক শীর্ষ নেতা ঘটনাস্থলে পৌঁছে অফিসটিকে দলীয় কার্যালয় বলে দাবি করেন এবং পুলিশকে তল্লাশিতে বাধা দেন বলে অভিযোগ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও প্রভাবশালী মহলের চাপে শেষ পর্যন্ত বাহিনী ফিরে যেতে বাধ্য হয়। তবে স্থানীয়দের দাবি, দীর্ঘক্ষণ ধরে সেখানে সন্দেহজনক কল সেন্টারের কাজ চলছিল এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে আদর্শ আচরণ বিধিভঙ্গ হিসেবে চিহ্নিত করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। শাসকদলের অভিযোগ, বিজেপির পক্ষ থেকে সাধারণ মানুষকে আর্থিক টোপ দেওয়া হচ্ছে। যদিও এই বিষয়ে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *