সেনেটে খারিজ ডেমোক্র্যাটদের প্রস্তাব: ইরানের বিরুদ্ধে যুদ্ধের ‘ছাড়পত্র’ পেলেন ট্রাম্প

সেনেটে খারিজ ডেমোক্র্যাটদের প্রস্তাব: ইরানের বিরুদ্ধে যুদ্ধের ‘ছাড়পত্র’ পেলেন ট্রাম্প

ইরানে ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান রুখতে বিরোধী ডেমোক্র্যাটদের আনা প্রস্তাব মার্কিন সেনেটে খারিজ হয়ে গেল। উচ্চকক্ষে ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৪৭টি এবং বিপক্ষে ৫৩টি ভোট পড়ে। মাত্র ৬ ভোটের ব্যবধানে জয়ী হয়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ চালিয়ে যাওয়ার আইনি অনুমোদন পেলেন মার্কিন প্রেসিডেন্ট। রিপাবলিকানদের এই জয়ে ট্রাম্পের রণকৌশল আরও শক্তিশালী হলো বলে মনে করা হচ্ছে।

এই জয়ের পর ট্রাম্প দাবি করেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধক্ষেত্রে আমেরিকা বর্তমানে অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে। নিজের সেনাবাহিনীর অকুন্ঠ প্রশংসা করে তিনি মার্কিন বাহিনীকে দশে পনেরো নম্বর দিয়েছেন। আইনসভার এই সবুজ সংকেত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা বজায় রাখার পথ প্রশস্ত করল। উত্তপ্ত ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ট্রাম্পের এই জয় আন্তর্জাতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *