সোনার বাজারে বড়সড় ধস: এক ধাক্কায় অনেকটা কমল দাম, জেনে নিন আজকের দর

সোনার বাজারে বড়সড় ধস: এক ধাক্কায় অনেকটা কমল দাম, জেনে নিন আজকের দর

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংঘাতের জেরে সপ্তাহের শুরুতেই সোনা ও রুপোর বাজারে বড়সড় ধস নেমেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার ফিউচার্স দর প্রায় ৫.৫৯ শতাংশ পর্যন্ত কমে ১,৩৬,৪০৩ টাকায় পৌঁছায়। একইভাবে আন্তর্জাতিক বাজারেও স্পট গোল্ডের দাম ২.৭৬ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ট্রয় আউন্স ৪,৩৬৮.০২ ডলারে দাঁড়িয়েছে।

দেশের বাজারেও এই পতনের প্রভাব স্পষ্ট। কলকাতায় আজ ২৪ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,৪০,০২০ টাকা এবং ২২ ক্যারাট সোনার দাম ১,২৮,৩৫০ টাকা নির্ধারিত হয়েছে। দিল্লি ও মুম্বইতেও সোনার দাম প্রায় একই স্তরে থাকলেও চেন্নাইয়ে দর কিছুটা বেশি। অন্যদিকে, রুপোর দামেও বড় পতন লক্ষ্য করা গেছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা সর্তক অবস্থানে রয়েছেন, যার ফলে মূল্যবান ধাতুর দামে এই চরম ওঠানামা দেখা দিচ্ছে। বর্তমানে কলকাতা, দিল্লি ও মুম্বইতে প্রতি কেজি রুপোর দাম ২,৩০,০০০ টাকা। বাজারের এই অস্থির পরিস্থিতির দিকে নজর রাখছেন সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *