সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ হতেই কি উত্তপ্ত হবে রাজ্য? জেলাশাসকদের কড়া বার্তা নবান্নের

সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ হতেই কি উত্তপ্ত হবে রাজ্য? জেলাশাসকদের কড়া বার্তা নবান্নের

আগামী সোমবার ২৩ মার্চ প্রকাশিত হতে পারে বহু প্রতীক্ষিত সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। এই তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় নবান্ন থেকে প্রতিটি জেলার জেলাশাসককে (DM) চরম সতর্ক থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় তালিকা প্রকাশের সময় ভিড় নিয়ন্ত্রণ এবং সংবেদনশীল এলাকাগুলোতে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বিশেষ করে সম্ভাব্য জমায়েত সামলাতে পুলিশ প্রশাসনকেও বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। রাজ্যের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, জেলাশাসকদের পাঠানো চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যেন কোনোভাবেই শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের সময় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম যাচাইয়ের অপেক্ষায় ছিল। জুডিশিয়াল অফিসারদের স্ক্যানারের নিচে থাকা সেই আবেদনগুলোর মধ্যে ইতিমধ্যেই ২৭ লক্ষের বেশি নিষ্পত্তি হয়েছে। বাকিদের ভাগ্য সোমবারের সাপ্লিমেন্টারি লিস্টে স্পষ্ট হবে। এই বিপুল সংখ্যক মানুষের নাম তালিকায় থাকা না-থাকা নিয়ে যাতে কোনো অশান্তি দানা না বাঁধে, তার জন্যই আগেভাগে কোমর বেঁধে নামছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *