সোমবার বিকালেই বড় চমক! ২৮ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণে কমিশনের চূড়ান্ত তালিকা

সোমবার বিকালেই বড় চমক! ২৮ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণে কমিশনের চূড়ান্ত তালিকা

কলকাতা ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ায় অবশেষে অপেক্ষার অবসান। সোমবার বিকেলে প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা। এই তালিকায় প্রায় ২৮ লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের নাম নিষ্পত্তি করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তৈরি বিশেষ ট্রাইবুনালের পর্যবেক্ষণে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

তালিকার বিশেষত্ব

প্রকাশিত তালিকায় দুটি অংশ থাকছে। এক অংশে যোগ্য ভোটারদের নাম এবং অন্য অংশে ‘ডিলিটেড’ বা বাদ পড়া ভোটারদের নাম থাকবে। কমিশন সূত্রে খবর, নথিপত্রে কোনো অসঙ্গতি না থাকলে তাঁদের নাম তালিকায় ফিরে আসবে। অন্যদিকে, যাঁদের নাম বাদ যাবে, তাঁরা নিজেদের দাবির সপক্ষে বিশেষ ট্রাইবুনালে আবেদন করার সুযোগ পাবেন।

নিরাপত্তায় জোর

তালিকাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা অশান্তি না ঘটে, সে জন্য নবান্ন থেকে প্রতিটি জেলার জেলাশাসককে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এমনকি নথি যাচাইয়ের দায়িত্বে থাকা ৭০০-র বেশি বিচারকের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা

আগামী সপ্তাহে শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই ৬০ লক্ষেরও বেশি বিচারাধীন নামের নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নিয়েছে কমিশন। এখন থেকে প্রতি শুক্রবার এই অতিরিক্ত তালিকা প্রকাশের ধারা বজায় রাখা হতে পারে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *