সৌদিতে মিসাইল হামলার পর ভারতীয়দের জন্য জরুরি সতর্কতা জারি করল দূতাবাস

সৌদিতে মিসাইল হামলার পর ভারতীয়দের জন্য জরুরি সতর্কতা জারি করল দূতাবাস

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সংঘাতের আবহে গত ৮ মার্চ সৌদি আরবে এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। প্রাথমিক পর্যায়ে নিহতের তালিকায় একজন ভারতীয় থাকার গুঞ্জন শোনা গেলেও পরবর্তীতে সৌদি প্রশাসন সেই তথ্য সংশোধন করেছে। জানা গেছে, ওই হামলায় এক ভারতীয় নাগরিক গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিয়াধের ভারতীয় দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা রাতেই হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবে বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বিশেষ নির্দেশিকা জারি করেছে নয়া দিল্লি। স্থানীয় প্রশাসনের নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে রিয়াদ, জেদ্দা ও দাম্মাম থেকে ভারতে ফেরার বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে। যারা এই উত্তপ্ত পরিস্থিতিতে দেশে ফিরতে ইচ্ছুক, তাদের দ্রুত উড়ান পরিষেবা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে দূতাবাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *