স্ট্রেট অফ হরমুজের ডেথ জোনে ভারতীয় জাহাজকে পাহারা দিচ্ছে খোদ ইরান

স্ট্রেট অফ হরমুজের ডেথ জোনে ভারতীয় জাহাজকে পাহারা দিচ্ছে খোদ ইরান

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মাঝে স্ট্রেট অফ হরমুজে দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য। যেখানে বিশ্বের বাঘা বাঘা দেশগুলো জাহাজ পাঠাতে ভয় পাচ্ছে, সেখানে মাঝসমুদ্রে ভারতীয় পতাকাবাহী এলএনজি ট্যাঙ্কারকে পথ দেখিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিল ইরানি নৌবাহিনী। ড্রোন আর মিসাইল হামলার আশঙ্কায় লাইফ রাফ্ট তৈরি রেখেও কীভাবে ভারতের জয়জয়কার হলো সমুদ্রের এই মৃত্যুকূপে, তা নিয়ে এখন তোলপাড় বিশ্ব।

মাঝরাতে যেভাবে এল এলএনজি ট্যাঙ্কার

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি ভারতীয় এক বিশালকার গ্যাস ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী পার হওয়ার বিশেষ অনুমতি দেয় ইরান। শুধু অনুমতিই নয়, যাত্রাপথে ভারতীয় ক্রু মেম্বারদের সঙ্গে সার্বক্ষণিক রেডিও যোগাযোগ রেখে নিরাপত্তা নিশ্চিত করে তারা। ইরান নৌবাহিনী জাহাজের পতাকা এবং চালকদলের পরিচয় নিশ্চিত হওয়ার পরই এই গ্রিন সিগন্যাল দেয়।

চূড়ান্ত সতর্কতায় ভারতীয় ক্রু

বিপদ বুঝে জাহাজের ভারতীয় নাবিকরা কোনো ঝুঁকি নেননি। সম্ভাব্য হামলার কথা মাথায় রেখে আগেভাগেই লাইফ রাফ্ট প্রস্তুত রাখা হয়েছিল। এমনকি শত্রুপক্ষের নজর এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছিল অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম এবং জিপিএস ট্র্যাকিং।

ভারতীয় নৌসেনার নিরাপত্তা কবচ

ওমান উপসাগরে পৌঁছামাত্রই ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ট্যাঙ্কারটিকে নিজেদের সুরক্ষায় নিয়ে নেয়। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ইরান ও ভারতের এই সমীকরণ আন্তর্জাতিক মহলে ভারতের শক্তিশালী বিদেশনীতিরই প্রমাণ দিচ্ছে। বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই রুট দিয়েই যাতায়াত করে, তাই এই সাফল্য ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য এক বিশাল জয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *