স্ত্রীকে উদ্ধার করতে এসে মারধরের শিকার বাংলাদেশি যুবক, পুলিশের নিষ্ক্রিয়তায় হাইকোর্টের পথে স্বামী

স্ত্রীকে উদ্ধার করতে এসে মারধরের শিকার বাংলাদেশি যুবক, পুলিশের নিষ্ক্রিয়তায় হাইকোর্টের পথে স্বামী

পরিবারের অমতে বিয়ে করায় স্ত্রীকে জোর করে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসার অভিযোগ উঠল। বৈধ ভিসায় ভারতে এসে স্ত্রীকে ফিরিয়ে নিতে গেলে উল্টো বাপের বাড়ির লোকেদের হাতে বেধড়ক মারধরের শিকার হতে হয় স্বামী অরিজিৎ সরকারকে। উত্তর ২৪ পরগনার নিমতা থানা এলাকায় ঘটনাটি ঘটলেও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ওই যুবক।

অভিযুক্ত আত্মীয়দের বাড়িতে তল্লাশি চালালে তাঁদের পাওয়া যায়নি। প্রশাসনের সব স্তরে জানিয়েও সুরাহা না মেলায় শেষ পর্যন্ত স্ত্রীকে ফিরে পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন অরিজিৎ। আগামী সোমবার এই বিষয়ে আদালতে মামলা দায়ের করবেন তিনি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *