স্ত্রীর বিকৃত যৌন লালসার শিকার স্বামী! বান্ধবীকে বিছানায় পেতে চাপ ও অশ্লীল ভিডিও পাঠিয়ে দিনের পর দিন মানসিক নির্যাতন

স্ত্রীর বিকৃত যৌন লালসার শিকার স্বামী! বান্ধবীকে বিছানায় পেতে চাপ ও অশ্লীল ভিডিও পাঠিয়ে দিনের পর দিন মানসিক নির্যাতন

নিউজ ডেস্ক

দাম্পত্য কলহ বা স্বামীর বিরুদ্ধে স্ত্রীর যৌন নির্যাতনের অভিযোগ নতুন কিছু নয়। কিন্তু এবার কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে সামনে এল এক চরম বিস্ময়কর ঘটনা। নিজের স্ত্রীর অস্বাভাবিক যৌন চাহিদা এবং ক্রমাগত মানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হলেন এক ব্যক্তি। বেঙ্গালুরুর অমৃতহল্লি থানায় স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দায়ের করেছেন ওই যুবক।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিত স্বামী তার অভিযোগে জানিয়েছেন যে স্ত্রী তাকে দিনের পর দিন যৌন হেনস্থা করে চলেছেন। অভিযোগ অনুযায়ী, ওই নারী কেবল নিজের সঙ্গেই নয়, বরং তার এক বান্ধবীর সঙ্গেও শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য স্বামীকে লাগাতার চাপ দিচ্ছিলেন। এমনকি স্বামীকে বিভিন্ন অশ্লীল ভিডিও পাঠিয়ে এবং বিয়ের আগের ব্যক্তিগত সম্পর্কের কথা টেনে এনে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছেন ওই নারী।

ভুক্তভোগী স্বামী আরও জানান, যখনই তিনি স্ত্রীর এই বিকৃত ইচ্ছায় সায় দিতে অস্বীকার করেন, তখনই শুরু হয় অকথ্য নির্যাতন। মদ্যপান এবং বন্ধুদের সঙ্গে অবাধ মেলামেশাকে ওই নারী ‘আধুনিকতা’ বলে দাবি করেন এবং স্বামীকে সেই পথে চলতে বাধ্য করেন। এছাড়াও স্ত্রীর কাছে থাকা গয়না ফেরত চাইলে তিনি তা দিতে অস্বীকার করছেন বলেও থানায় জানানো হয়েছে। অমৃতহল্লি থানার পুলিশ এই বিচিত্র অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *