স্ত্রীর মৃত্যুর পর ডিএনএ টেস্ট! ছ’সন্তানের কারও পিতা নন জেনে সমাধিক্ষেত্রেই স্বামীর ভয়ঙ্কর কাণ্ড

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে এক যুবককে তার স্ত্রীর সমাধিক্ষেত্রে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যাচ্ছে। ভিডিওর দাবি অনুযায়ী, ওই ব্যক্তি তার ছয় সন্তানের ডিএনএ পরীক্ষা করিয়ে জানতে পারেন যে, তিনি তাদের কারোরই জন্মদাতা পিতা নন। এই চরম সত্য জানার পর ক্ষোভে ও দুঃখে ভেঙে পড়েন ওই বিদেশি যুবক, যার প্রতিফলন ঘটে সমাধিক্ষেত্রে তার এই অস্বাভাবিক আচরণে।
ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, যুবকটি কান্নায় ভেঙে পড়ার পাশাপাশি প্রচণ্ড রাগে সমাধির ওপর উপর্যুপরি আঘাত করছেন। ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামক এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে, যা ইতিমিধ্যেই লক্ষাধিক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। যদিও ভিডিওটির সঠিক সময় বা স্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি এবং এর সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এই ঘটনাটি নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। নেটিজেনদের একাংশ যুবকের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করলেও, অন্য অংশ পবিত্র সমাধিক্ষেত্রে এমন তাণ্ডব চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি, অনেক ব্যবহারকারী ভিডিওটির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এটিকে সাজানো ঘটনা বলেও সন্দেহ প্রকাশ করেছেন। সব মিলিয়ে, এই চাঞ্চল্যকর ভিডিওটি বর্তমানে ইন্টারনেটে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
MAN CAUGHT ON CAMERA HITTING HIS WIFE'S GRAVE AFTER A DNA TEST REVEALED NONE OF THE SIX CHILDREN WERE HIS. pic.twitter.com/Ugf2OLc5TM
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 28, 2026