সিলিকন শিল্ডের আড়ালে তাইওয়ানকে ঘিরে চিন ও আমেরিকার দাবার লড়াইয়ে কাঁপছে বিশ্ব অর্থনীতি

সিলিকন শিল্ডের আড়ালে তাইওয়ানকে ঘিরে চিন ও আমেরিকার দাবার লড়াইয়ে কাঁপছে বিশ্ব অর্থনীতি

বিশ্বের উন্নত চিপের ৯০ শতাংশই তৈরি হয় ছোট্ট দ্বীপ রাষ্ট্র তাইওয়ানে, যার ওপর দাঁড়িয়ে আছে আধুনিক স্মার্টফোন থেকে শুরু করে অত্যাধুনিক যুদ্ধবিমান। বিশেষ করে টিএসএমসি-র প্রযুক্তিগত আধিপত্যের কারণে এই অঞ্চলটি এখন বিশ্ব শাসনের চাবিকাঠি হয়ে উঠেছে। চিন ২০২৭ সালের মধ্যে এই ‘সিলিকন শিল্ড’ দখলের লক্ষ্য নির্ধারণ করায় আমেরিকা ও ইউরোপের দেশগুলো চরম উদ্বেগের মধ্যে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে তাইওয়ানকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হলে বিশ্ব অর্থনীতিতে প্রায় ১০.৬ ট্রিলিয়ন ডলারের বিশাল ক্ষতি হতে পারে যা করোনার চেয়েও ভয়াবহ সংকট তৈরি করবে। তবে তাইওয়ানের নিজস্ব প্রতিরক্ষা কৌশল অনুযায়ী আক্রমণ হলে তাদের উন্নত প্রযুক্তি অচল করে দেওয়া হবে। ফলে বেইজিং দখল নিলেও মূল প্রযুক্তি হাতে পাবে না যা বিশ্ববাজারকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *