স্বনির্ভর বাংলার লক্ষ্যে তৃণমূলের মাস্টারপ্ল্যান ও মমতার বড় ঘোষণা

স্বনির্ভর বাংলার লক্ষ্যে তৃণমূলের মাস্টারপ্ল্যান ও মমতার বড় ঘোষণা

কলকাতা: নির্বাচনী লড়াইয়ে প্রতিপক্ষকে টেক্কা দিতে একগুচ্ছ চমকপ্রদ প্রতিশ্রুতি নিয়ে ময়দানে নামল তৃণমূল কংগ্রেস। উন্নয়নের ধারা বজায় রাখতে এবং বাংলাকে সম্পূর্ণ স্বনির্ভর করে তুলতে চতুর্থবারের জন্য জনসমর্থন চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইস্তাহারের মূল আকর্ষণ

তৃণমূলের দাবি, ২০১১ সাল থেকে রাজ্যে একটি ‘স্থায়ী সরকার’ থাকায় কেন্দ্রের আর্থিক বঞ্চনা সত্ত্বেও থমকে থাকেনি জনসেবা। আগামী পাঁচ বছরে রাজ্যকে ৪০ লক্ষ কোটি টাকার অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়েছে জোড়াফুল শিবির। পাশাপাশি ১০ লক্ষ নতুন কর্মসংস্থান এবং প্রতিটি ব্লকে তফসিলি সহায়তা সেল গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

নারীশক্তির ক্ষমতায়ন

মহিলাদের নিরাপত্তায় ‘অপরাজিতা বিল’ কার্যকর করতে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে শাসকদল। কর্মজীবী মহিলাদের জন্য প্রতিটি জেলায় আবাসন ও হস্টেল তৈরির পাশাপাশি কর্মক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ ৪৪.৭ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মেডিক্যাল ট্যুরিজমের নতুন ঠিকানা

ভবিষ্যতের রূপরেখা সাজিয়ে তৃণমূল জানিয়েছে, পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের প্রধান মেডিক্যাল ট্যুরিজম গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে। দিল্লির মুখাপেক্ষী না থেকে নিজেদের পায়ে দাঁড়ানোই এখন ঘাসফুল শিবিরের প্রধান নির্বাচনী অস্ত্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *