স্বর্ণবাজারে বড় পতন লক্ষ্মীবারে কলকাতায় একলাফে অনেকটা সস্তা হলো সোনা

আজ ১৯ মার্চ, সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারতীয় বাজারে সোনার দামে বড়সড় পতন লক্ষ্য করা গেল। কলকাতা-সহ দেশের প্রধান শহরগুলিতে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম একলাফে অনেকটাই কমেছে। বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে স্থানীয় বাজারেও হলুদ ধাতুর এই নিম্নমুখী প্রবণতা সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি নিয়ে এসেছে।
কলকাতায় আজ ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,৪১,৭৫০ টাকা, যা গত দিনের তুলনায় ২,৫৫০ টাকা কম। একইভাবে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ২,৭৮০ টাকা কমে হয়েছে ১,৫৪,৬৪০ টাকা। এছাড়া ১৮ ক্যারেট সোনার দামও প্রতি ১০ গ্রামে ২,০৯০ টাকা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১,১৫,৯৮০ টাকায়।
শুধু কলকাতাই নয়, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের মতো বড় শহরগুলিতেও সোনার দামে সমহারে পতন দেখা গেছে। দেশজুড়ে গয়না সোনার এই দাম কমে যাওয়া বিয়ের মরসুমের আগে ক্রেতাদের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণেই ঘরোয়া বাজারে সোনার দামে এই উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।