হজম ঠিক করতে ভাইরাল ক্যাস্টর অয়েল প্যাচ: বৈজ্ঞানিক নাকি নিছক ট্রেন্ড?

হজম ঠিক করতে ভাইরাল ক্যাস্টর অয়েল প্যাচ: বৈজ্ঞানিক নাকি নিছক ট্রেন্ড?

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় হজমশক্তি বৃদ্ধি এবং ডিটক্সিফিকেশনের জন্য ‘ক্যাস্টর অয়েল বেলি প্যাচ’ ব্যবহারের প্রবণতা ব্যাপক ভাইরাল হয়েছে। এই পদ্ধতিতে নাভি বা তলপেটে ক্যাস্টর অয়েল ভেজানো কাপড় দীর্ঘক্ষণ রাখা হয়, যা প্রদাহ ও পিরিয়ডের ব্যথা কমাতেও সহায়ক বলে দাবি করা হচ্ছে। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা মনে করেন, নাভির অংশ শরীরের ‘অগ্নি’ বা হজমশক্তির সঙ্গে যুক্ত থাকায় এতে রক্তসঞ্চালন কিছুটা বাড়তে পারে।

তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞান এই পদ্ধতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের মতে, ত্বক মূলত বাইরের উপাদানকে শরীরে প্রবেশে বাধা দেয়, ফলে বাইরে থেকে তেল প্রয়োগ করে অভ্যন্তরীণ অঙ্গ বা হরমোনের ওপর সরাসরি প্রভাব ফেলা বৈজ্ঞানিকভবে প্রমাণিত নয়। চিকিৎসকদের দাবি, পরিপাকতন্ত্র একটি জটিল অভ্যন্তরীণ প্রক্রিয়া, যা কেবল বাহ্যিক প্রলেপ দিয়ে পরিবর্তন করা সম্ভব নয়।

এই ধরনের ঘরোয়া টোটকা ব্যবহারের ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছেন চিকিৎসকরা। সংবেদনশীল ত্বক বা অ্যালার্জি থাকলে র‍্যাশ ও জ্বালাপোড়া হওয়ার ঝুঁকি থাকে এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সামাজিক মাধ্যমের হ্যাক অনুসরণ না করে স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়। স্বাস্থ্য সুরক্ষায় শর্টকাট নয়, বরং সঠিক জীবনযাত্রাই আসল সমাধান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *