হরমুজ় প্রণালীতে জাহাজ পিছু ১৮ কোটি টাকা আদায়ের দাবি ইরানের সাংসদের

হরমুজ় প্রণালীতে জাহাজ পিছু ১৮ কোটি টাকা আদায়ের দাবি ইরানের সাংসদের

হরমুজ় প্রণালী দিয়ে যাতায়াতকারী প্রতিটি পণ্যবাহী জাহাজ থেকে ২০ লক্ষ ডলার বা প্রায় ১৮.৭৫ কোটি টাকা আদায়ের চাঞ্চল্যকর দাবি করেছেন ইরানের সংসদ সদস্য আলায়েদ্দিন বরৌজের্দি। সম্প্রতি একটি টিভি সাক্ষাৎকারে তিনি জানান, যুদ্ধের ব্যয়ভার বহন এবং ওই জলপথে তেহরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই এই মাশুল নেওয়া হচ্ছে। অর্থ পরিশোধ না করলে কোনো জাহাজকে যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে না বলেও তাঁর দাবি।

এই বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে আসার পর ভারতের পণ্যবাহী জাহাজগুলোর নিরাপত্তা ও যাতায়াত নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে হরমুজ়ের পশ্চিম প্রান্তে ২২টি ভারতীয় জাহাজ আটকে রয়েছে। যদিও কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভারত নিজস্ব জাহাজ ছাড়িয়ে আনার চেষ্টা চালাচ্ছে, তবে এই বিপুল পরিমাণ অর্থ ভারতকে দিতে হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার মধ্যে ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। যদি কোনো দেশ জাহাজ চলাচলের জন্য ইরানকে সরাসরি অর্থ প্রদান করে, তবে তারা আন্তর্জাতিক বিধিনিষেধ লঙ্ঘনের ঝুঁকিতে পড়তে পারে। তবে ইরান সরকার বা ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই অর্থ লেনদেন বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *