হরমুজের আকাশে মৃত্যুর ছায়া! ড্রোন-মিসাইলের মাঝে কীভাবে বাঁচলেন ভারতীয় ক্যাপ্টেন?

হরমুজের আকাশে মৃত্যুর ছায়া! ড্রোন-মিসাইলের মাঝে কীভাবে বাঁচলেন ভারতীয় ক্যাপ্টেন?

মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন চরম উত্তেজনার মধ্যেই কয়েক হাজার মেট্রিক টন এলপিজি নিয়ে নিরাপদে ভারতে ফিরল ‘শিবালিক’ ও ‘নন্দা দেবী’ নামের দুটি জাহাজ। হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রবল আশঙ্কা থাকলেও ভারতীয় নৌবাহিনী ও শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার সহায়তায় জাহাজ দুটি সফলভাবে গুজরাতের ভাদিনার বন্দরে পৌঁছায়।

নন্দা দেবী জাহাজের চিফ অফিসার কৃষ্ণ গোদারা জানান, পারস্য উপসাগরে যুদ্ধ পরিস্থিতির কারণে এবারের যাত্রা ছিল অত্যন্ত উদ্বেগজনক। দীর্ঘ চার মাস জাহাজে অবস্থানের পর কাতার থেকে ৪৭,০০০ মেট্রিক টনেরও বেশি গ্যাস নিয়ে তাঁরা দেশের উদ্দেশে রওনা হয়েছিলেন। ১৩ দিনের উৎকণ্ঠা কাটিয়ে গত ১৭ মার্চ তাঁরা বন্দরে নোঙর করেন।

এই বিশাল পরিমাণ জ্বালানি ভারতের প্রায় একদিনের আমদানির চাহিদা মেটাতে সক্ষম। ভাদিনার বন্দরে পৌঁছানোর পর সেখান থেকে ২৪,০০০ মেট্রিক টন এলপিজি তামিলনাড়ুতে পাঠানো হয়েছে। সংকটের মুহূর্তে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পেরে ক্যাপ্টেন ও ক্রু সদস্যরা গর্ব প্রকাশ করেছেন এবং ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *