হরমুজের মৃত্যুফাঁদ এড়িয়ে ১০ দিন পর ভারতের বন্দরে যুদ্ধজয়ী নাবিকরা
March 22, 20266:48 pm

মার্কিন-ইজরায়েল বনাম ইরান যুদ্ধ শুরুর মুহূর্তেই হরমুজ প্রণালীতে আটকে পড়ে ভারতীয় পতাকাবাহী একটি কার্গো জাহাজ। ফুরিয়ে আসছিল পানীয় জল, বিকল হচ্ছিল জিপিএস সিগন্যাল। যুদ্ধের দাবানলের মাঝে ১০ দিন কার্যত বন্দি অবস্থায় কাটানোর পর অবশেষে ভারতীয় নৌবাহিনীর পাহাড়ায় দেশে ফিরলেন আসামসাহসী নাবিকরা।
যুদ্ধের রণক্ষেত্রে কাটানো সেই ১০ দিন
- অগ্নিগর্ভ পরিস্থিতি: ২৭ ফেব্রুয়ারি কাতার থেকে রওনা দিলেও পরদিনই যুদ্ধের উত্তাপে আমিরশাহীর বন্দরে আশ্রয় নিতে বাধ্য হয় জাহাজটি।
- প্রযুক্তিগত বিভ্রাট: জিপিএস কাজ করা বন্ধ করে দেওয়ায় এবং রাডারে সমস্যা দেখা দেওয়ায় চরম অনিশ্চয়তা তৈরি হয়।
- জলের সংকট: এক মাসের খাবার থাকলেও পানীয় জল ছিল মাত্র ৭-১০ দিনের। পুরনো জাহাজে মিষ্টি জল তৈরির ক্ষমতা কমে আসায় উদ্বেগ বাড়ে কয়েক গুণ।
- মনোবল রক্ষা: প্রাণভয়ের মাঝেও ক্রিকেট বিশ্বকাপ দেখে এবং নিজেদের মধ্যে সাহস জুগিয়ে সময় পার করেন নাবিকরা।
কূটনৈতিক জয় ও মুক্তি
১৩ মার্চ রাতে ভারত সরকারের কূটনৈতিক তৎপরতায় মেলে সবুজ সংকেত। হরমুজ প্রণালী পার হওয়ার সময় ভারতীয় নৌবাহিনী জাহাজটিকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসে। রেডিওতে পরিচয় যাচাইয়ের পর ইরানের পক্ষ থেকেও বাধা দেওয়া হয়নি। অদম্য ধৈর্য আর সাহসের জয় ঘটিয়ে অবশেষে বন্দরে ভিড়ল সেই জাহাজ।