হরমুজ পেরিয়ে ভারতের পথে শিবালিক ও নন্দা দেবী, স্বস্তি ফিরবে এলপিজি সংকটে
March 15, 20268:36 am

এলপিজি সংকটের আবহে দেশের জন্য এল বড় স্বস্তির খবর। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার মালিকানাধীন দুটি জাহাজ শিবালিক এবং নন্দা দেবী নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সরকারি উদ্যোগে ইরান ও সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতায় এই যাত্রা সম্ভব হয়েছে। জাহাজ দুটি আগামী ১৬ থেকে ১৭ মার্চের মধ্যে গুজরাটের মুন্দ্রা ও কান্ডলা বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
শিবালিক জাহাজটি একাই প্রায় ৪০ হাজার মেট্রিক টন এলপিজি বহন করছে এবং নন্দা দেবীতেও রয়েছে বিপুল পরিমাণ জ্বালানি। পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে অনেক জাহাজ আটকে ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইরানের রাষ্ট্রপতির আলোচনার পর এই বাণিজ্যিক জাহাজগুলোর যাতায়াতের পথ সুগম হয়েছে। এর ফলে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।