হরমুজ প্রণালীতে ইরানের অবিশ্বাস্য সৌজন্যে উত্তাল বিশ্ব কূটনীতি, পাকিস্তানকেও দরাজ সার্টিফিকেট ট্রাম্পের

হরমুজ প্রণালীতে ইরানের অবিশ্বাস্য সৌজন্যে উত্তাল বিশ্ব কূটনীতি, পাকিস্তানকেও দরাজ সার্টিফিকেট ট্রাম্পের

পশ্চিম এশিয়ায় অব্যাহত উত্তেজনার মাঝেই নাটকীয় মোড় নিল ওয়াশিংটন-তেহরান সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সদিচ্ছার নিদর্শন হিসেবে হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার উদ্দেশ্যে ১০টি তেলবাহী জাহাজ পাঠিয়েছে ইরান। এই জাহাজগুলোতে পাকিস্তানের পতাকা থাকায় নেপথ্যে পাক-মধ্যস্থতার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসে এক বৈঠকে তিনি দাবি করেন, এটি দুই দেশের মধ্যে চলা গোপন কূটনৈতিক আলোচনারই ফল। তবে ট্রাম্প একে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

তেল সরবরাহ নিয়ে এই নমনীয়তার উল্টো সুর শোনা গেছে যুদ্ধবিরতি ইস্যুতে। আমেরিকার প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে ‘একতরফা’ ও ‘অন্যায়’ আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, এই প্রস্তাবে কেবল আমেরিকা ও ইজরায়েলের স্বার্থ রক্ষা করা হয়েছে এবং ইরানের নিরাপত্তার অধিকারকে উপেক্ষা করা হয়েছে। পাকিস্তানের মাধ্যমে পৌঁছানো এই প্রস্তাবটি গ্রহণের কোনো শর্ত পূরণ করেনি বলে সাফ জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। ফলে তেলের জাহাজে সদিচ্ছা প্রকাশ করলেও যুদ্ধের ময়দানে কূটনৈতিক জটিলতা এখনো কাটেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *