হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল চাইলো ইরান উত্তাল বিশ্ব রাজনীতি

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল চাইলো ইরান উত্তাল বিশ্ব রাজনীতি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি তেল ট্যাঙ্কার ও পণ্যবাহী জাহাজ থেকে বিশাল অঙ্কের ‘টোল’ আদায়ের দাবি তুলেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫-দফা শান্তি চুক্তির পাল্টা জবাবে তেহরান এই চাঞ্চল্যকর শর্ত জুড়ে দিয়েছে। ইরানের দাবি অনুযায়ী, এই আন্তর্জাতিক জলপথের ওপর তাদের পূর্ণ সার্বভৌমত্ব স্বীকার করতে হবে। বিশেষজ্ঞদের মতে, প্রতিটি ট্যাঙ্কারে ২০ লক্ষ ডলার শুল্ক ধার্য করা হলে ইরানের মাসিক আয় হবে প্রায় ৮০ কোটি ডলার, যা তাদের মোট তেল রপ্তানি আয়ের ২০ শতাংশের সমান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের এই দাবিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে একে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি ও বেআইনি হিসেবে অভিহিত করেছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি একটি মুক্ত জলপথ হওয়ায় কোনো দেশ এককভাবে এখানে কর আদায়ের অধিকার রাখে না। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা ও মধ্যপ্রাচ্যে সামরিক উত্তজনা নতুন মাত্রা পেয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে, ইরান এই ক্ষমতা পেলে বিশ্ব জ্বালানি বাজারের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাবে, যা বিশ্ব অর্থনীতির জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *