হরমুজ প্রণালীতে বাড়ল আমেরিকার সামরিক শক্তি, আড়াই হাজার ম্যারিন কমান্ডো পাঠালেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই বড় সামরিক পদক্ষেপ নিল আমেরিকা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইরানের ক্রমবর্ধমান হামলা ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় পশ্চিম এশিয়ায় প্রায় আড়াই হাজার ম্যারিন কমান্ডো ও শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগনের এই সিদ্ধান্তে ওই অঞ্চলে মার্কিন সেনার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
সংশ্লিষ্ট সূত্রে খবর, ৩১তম ম্যারিন এক্সপিডিশনারি ইউনিটের এই সেনাদলকে জরুরি পরিস্থিতি মোকাবিলা ও দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ এই তেল সরবরাহকারী সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করাই ওয়াশিংটনের এই কৌশলী পদক্ষেপের প্রধান লক্ষ্য। মূলত বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে নির্বিঘ্ন রাখতে এই বাড়তি সুরক্ষা কবজ তৈরি করছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।