হরমুজ প্রণালী ঘিরে ট্রাম্পের চরম হুঁশিয়ারি: ৪৮ ঘণ্টার সময়সীমায় কাঁপছে ইরান

হরমুজ প্রণালী ঘিরে ট্রাম্পের চরম হুঁশিয়ারি: ৪৮ ঘণ্টার সময়সীমায় কাঁপছে ইরান

হরমুজ প্রণালী নিয়ে সংঘাতের আবহে ইরানকে চরম সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্দিষ্ট সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প স্পষ্ট জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে ইরানের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রগুলোই হবে আমেরিকার প্রধান সামরিক লক্ষ্যবস্তু।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযানে আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। এর প্রতিবাদে ইরান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দিলে বিশ্বজুড়ে পণ্য পরিবহনে সংকট তৈরি হয়। যদিও তেহরান দাবি করেছে যে নির্দিষ্ট কিছু দেশ ছাড়া অন্যদের চলাচলে বাধা নেই, তবে ওয়াশিংটন এই পরিস্থিতিকে বৈশ্বিক বাণিজ্যের জন্য বড় হুমকি হিসেবে দেখছে।

মার্কিন হুমকির পালটা জবাব দিয়েছে তেহরানও। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের বিদ্যুৎ বা জ্বালানি পরিকাঠামোয় কোনো আঘাত এলে মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন সামরিক ও কৌশলগত ঘাঁটিতে ভয়াবহ পালটা আক্রমণ চালানো হবে। শনিবার ট্রাম্প সামরিক অভিযান শেষের ইঙ্গিত দিলেও একদিনের ব্যবধানে এই কঠোর অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *