হরমুজ প্রণালী বন্ধের জেরে জ্বালানি সংকটে পাকিস্তান, চালু হতে পারে ‘ওয়ার্ক ফ্রম হোম’

হরমুজ প্রণালী বন্ধের জেরে জ্বালানি সংকটে পাকিস্তান, চালু হতে পারে ‘ওয়ার্ক ফ্রম হোম’

ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে পাকিস্তানের ওপর, যা দেশটির অর্থনীতিকে নতুন করে সংকটের মুখে ঠেলে দিয়েছে। আমদানির প্রধান রুট ব্যাহত হওয়ায় জ্বালানি ঘাটতির আশঙ্কায় শাহবাজ শরিফের সরকার আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছে।

পরিস্থিতি মোকাবিলায় সরকারি ও বেসরকারি দপ্তরে পুনরায় ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজ করার নিয়ম চালুর পরিকল্পনা করছে ইসলামাবাদ। জ্বালানি সাশ্রয়ে স্কুল-কলেজে অনলাইন পঠনপাঠনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। বর্তমানে পাকিস্তানে পেট্রোল, ডিজেল ও এলপিজির মজুত অত্যন্ত সীমিত পর্যায়ে থাকায় অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *