হরমুজ সংকটের আবহে রুশ তেল আমদানিতে ভারতের ওপর সাময়িক ছাড় ট্রাম্প প্রশাসনের

হরমুজ সংকটের আবহে রুশ তেল আমদানিতে ভারতের ওপর সাময়িক ছাড় ট্রাম্প প্রশাসনের

হরমুজ প্রণালীতে ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারতকে রাশিয়া থেকে তেল কেনার জন্য ৩০ দিনের বিশেষ ছাড় দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট জানান, নিষেধাজ্ঞার আগেই রপ্তানি হওয়া রুশ জাহাজগুলোর তেল খালাসে এই অস্থায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ চেইন সচল থাকবে।

ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকির প্রেক্ষাপটে ভারতের জ্বালানি নিরাপত্তা সুরক্ষিত রাখাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। বর্তমানে ভারত তার মোট চাহিদার বড় একটি অংশ এই জলপথ দিয়ে আমদানি করে। এই ছাড়ের পাশাপাশি ভারত আগামীতে আমেরিকা থেকে তেল আমদানির পরিমাণ বাড়াবে বলেও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *