হরমুজ সংকটে বিপাকে জ্বালানি নিরাপত্তা, মধ্যপ্রাচ্যে রণতরী পাঠানোর পথে ভারত

হরমুজ সংকটে বিপাকে জ্বালানি নিরাপত্তা, মধ্যপ্রাচ্যে রণতরী পাঠানোর পথে ভারত

হরমুজ প্রণালীতে যুদ্ধের আবহে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা চরম সংকটের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আটকে থাকা ভারতীয় তেলের জাহাজগুলিকে নিরাপদে ফিরিয়ে আনতে ময়দানে নামছে ভারতীয় নৌসেনা। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবং দেশের অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রণতরী পাঠানোর বিষয়ে কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা শুরু করেছে।

যদিও এই পদক্ষেপ নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে কূটনৈতিক তৎপরতা তুঙ্গে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারত ইতিম্যেধ্যই ইরান প্রশাসনের সঙ্গে দফায় দফায় ফোনালাপ চালিয়ে যাচ্ছে। আটকে পড়া জাহাজ উদ্ধার ও সরবরাহ স্বাভাবিক করাই এখন নয়াদিল্লির প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *