হর্ষিত রানার বিকল্প খুঁজছে কেকেআর, নজরে আইপিএল অভিজ্ঞতাসম্পন্ন পাঁচ পেসার

হর্ষিত রানার বিকল্প খুঁজছে কেকেআর, নজরে আইপিএল অভিজ্ঞতাসম্পন্ন পাঁচ পেসার

আগামী আইপিএল মরসুমে হর্ষিত রানার খেলার সম্ভাবনা ক্ষীণ হওয়ায় তাঁর বিকল্প ক্রিকেটার খুঁজতে তৎপর হয়েছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজুর রহমানের পরিবর্তে ইতিপূর্বেই ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে কেকেআর। এখন হর্ষিতের শূন্যস্থান পূরণে প্রধানত পাঁচজন পেসারের দিকে নজর দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। এই তালিকায় অভিজ্ঞ ভারতীয় বোলারদের গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিকল্প হিসেবে কেকেআরের রাডারে রয়েছেন আকাশ মাধোয়াল ও সিমরজিৎ সিং। মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলা আকাশ ডেথ ওভারে ইয়র্কার দিতে দক্ষ। অন্যদিকে, চেন্নাই সুপার কিংস ও হায়দরাবাদের হয়ে খেলা সিমরজিৎ সিং তাঁর গতির কারণে ইডেনের উইকেটে কার্যকর হতে পারেন। দুই পেসারই আইপিএলে নিজেদের প্রমাণ করেছেন।

এছাড়াও তালিকায় রয়েছেন বাঁহাতি পেসার চেতন সাকারিয়া। রাজস্থান ও দিল্লির হয়ে খেলা সাকারিয়া গত মরসুমেও কেকেআর স্কোয়াডে ছিলেন। গতির বৈচিত্র ও বাঁহাতি পেসারের অভাব মেটাতে তাঁর ওপর আবারও ভরসা করতে পারে নাইট শিবির। হর্ষিতের বিকল্প হিসেবে এই তিনজনের মধ্যে কাউকেই বেগুনি-সোনালি জার্সিতে দেখার সম্ভাবনা প্রবল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *