হাওড়ায় প্রোমোটার খুনের নেপথ্যে ‘ভাঙা বালতি’ প্রতারণা চক্র, পলাতক অভিযুক্তরা

হাওড়ায় প্রোমোটার খুনের নেপথ্যে ‘ভাঙা বালতি’ প্রতারণা চক্র, পলাতক অভিযুক্তরা

হাওড়ায় প্রোমোটার শফিক খান খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের মূল কারণ ‘ভাঙা বালতি’ নামক একটি অনলাইন পোশাক প্রতারণা চক্র। কম দামে ব্র্যান্ডেড পোশাক দেওয়ার নাম করে চলা এই চক্রের আর্থিক লেনদেন ও নিয়ন্ত্রণ নিয়ে শফিকের সঙ্গে মূল অভিযুক্ত হারুনের দীর্ঘদিনের সংঘাত ছিল।

তদন্তকারীদের দাবি, গত কয়েকদিন ধরেই দু’জনের মধ্যে তীব্র উত্তেজনা ছিল। ঘটনার আগের দিনও শফিক দলবল নিয়ে হারুনকে খুনের চেষ্টা করেছিল বলে অভিযোগ। পাল্টা ব্যবস্থা হিসেবে হারুন ও তার সঙ্গীরা বুধবার ভোরে শফিকের বাড়ির সামনে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত হারুন ও রোহিত পলাতক। তাদের ধরতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ চারটি বিশেষ দল গঠন করেছে। এর মধ্যে দুটি দল রাজ্যের বাইরে তল্লাশি চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *