হাওড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক, ভাঙল নাকের হাড়

হাওড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক, ভাঙল নাকের হাড়

হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পিলখানায় বুধবার সকালে সৌফিক খান নামে এক প্রোমোটারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে চরম হেনস্থার শিকার হন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। ঘটনাস্থলে উপস্থিত এবিপি আনন্দের সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তীকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়।

আক্রমণের তীব্রতায় ওই সাংবাদিকের মুখ ফেটে যায় এবং চিকিৎসকদের মতে তাঁর নাকের হাড় ভেঙে গিয়েছে। চিত্রসাংবাদিক উজ্জ্বল ঘোষকেও ছবি তুলতে বাধা দিয়ে হেনস্থা করা হয়। অভিযোগ, কর্তব্যরত সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে কোনো প্ররোচনা ছাড়াই বেধড়ক মারধর শুরু করে আততায়ীরা। বর্তমানে আহত সাংবাদিক কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং জিটি রোডে অগ্নিসংযোগ ও পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠলেও রাজ্যের মন্ত্রী অরূপ রায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *