হাওড়া প্রোমোটার হত্যাকাণ্ড: তিন জন গ্রেপ্তার হলেও অধরা মূল দুই অভিযুক্ত

হাওড়া প্রোমোটার হত্যাকাণ্ড: তিন জন গ্রেপ্তার হলেও অধরা মূল দুই অভিযুক্ত

হাওড়ার গোলাবাড়িতে প্রোমোটার সৌফিক খান খুনের ঘটনায় মহম্মদ বিলাল, মহম্মদ ওয়াকিল এবং দিলদার হোসেন নামে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত রোহিত হোসেন ও হারুন খান এখনও অধরা। সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে পলাতকদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে গোলাবাড়ি থানার পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, বড় অঙ্কের তোলা দিতে অস্বীকার করায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে সৌফিককে খুন করা হয়। স্থানীয় সূত্রে খবর, মূল অভিযুক্ত হারুন আদতে আফগানিস্তানের বাসিন্দা এবং এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত। বুধবারের ঘটনার পর থেকে হারুন ও তার পরিবার এলাকাছাড়া, বর্তমানে তাদের ফ্ল্যাটটি তালাবন্ধ অবস্থায় রয়েছে।

হাওড়া সিটি পুলিশের কমিশনার আকাশ মাঘারিয়া জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালানো হচ্ছে। ঘটনার পর থেকে পিলখানা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং বিক্ষুব্ধ জনতা স্থানীয় একটি ক্লাবে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *