হাওয়া লেগে গর্ভবতী হওয়ার দাবি মহিলার, মাত্র ১৫ মিনিটে জন্ম নিল সুস্থ সন্তান
March 17, 20268:29 am

ইন্দোনেশিয়ার এক মহিলার অদ্ভুত দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। ওই মহিলার মতে, বসার ঘরে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ এক ঝলক হাওয়া তার শরীরে প্রবেশ করে এবং এর মাত্র ১৫ মিনিটের মধ্যেই তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক ছাড়াই এই অলৌকিক গর্ভধারণ হয়েছে বলে দাবি করেছেন তিনি। বর্তমানে মা ও শিশু উভয়ই সুস্থ আছে বলে স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
চিকিৎসকদের মতে এটি কোনো অলৌকিক ঘটনা নয় বরং ‘ক্রিপ্টিক প্রেগনেন্সি’ বা গুপ্ত গর্ভাবস্থার একটি বিরল দৃষ্টান্ত হতে পারে। এই বিশেষ শারীরিক অবস্থায় মহিলারা সন্তান প্রসবের আগে পর্যন্ত নিজেদের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি টেরও পান না। স্থানীয় পুলিশ প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং মহিলার পূর্বের বৈবাহিক সম্পর্ক ও অন্যান্য দিকগুলো গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।