হায়দরাবাদে বিজয়-রশ্মিকার গ্র্যান্ড রিসেপশন, তারকার হাটে নজর কাড়ল ‘বিরোশ’-এর সাজ

হায়দরাবাদে বিজয়-রশ্মিকার গ্র্যান্ড রিসেপশন, তারকার হাটে নজর কাড়ল ‘বিরোশ’-এর সাজ

দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার বিবাহোত্তর সংবর্ধনায় চাঁদের হাট বসল হায়দরাবাদের এক বিলাসবহুল হোটেলে। গত ২৬ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়ার পর ৪ মার্চ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরঞ্জীবী, আল্লু অর্জুন, রামচরণ এবং নাগার্জুনের মতো মহাতারকারা। বলিউড থেকে যোগ দিয়েছিলেন করণ জোহর ও কৃতি শ্যানন। কড়া নিরাপত্তায় মোড়া এই অনুষ্ঠানে নবদম্পতির সাবেকি সাজ ছিল দেখার মতো।

রিসেপশনে রশ্মিকা ধরা দিয়েছিলেন জমকালো লাল শাড়ি ও গলায় মঙ্গলসূত্রে, অন্যদিকে বিজয়ের পরনে ছিল ঐতিহ্যবাহী ঘিয়ে-সোনালি পাড়ের ধুতি-কুর্তা। পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজ দেন এই তারকা জুটি। বিনোদন জগতের একঝাঁক নক্ষত্রের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বর্ণাঢ্য রূপ নেয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বহুল চর্চিত।

অনুষ্ঠানের মাঝেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খোলেন বিজয়। তিনি রসিকতা করে জানান যে, রিসেপশন মিটলেই রশ্মিকাকে নিয়ে কিছুদিন ‘আন্ডারগ্রাউন্ড’ হয়ে যাবেন। প্রিয় তারকার এই মন্তব্যে অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি বিয়ের পর কাজ থেকে সাময়িক বিরতি নিচ্ছেন এই নবদম্পতি? যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু খোলসা করেননি অভিনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *