হার্দিক কি নেতৃত্ব ছাড়ছেন? মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকে নিয়ে বড় বিস্ফোরণ শ্রীকান্তের
March 23, 20266:06 pm

মুম্বই ইন্ডিয়ান্সে কি বড় রদবদল হতে চলেছে? আইপিএল শুরুর আগেই বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তার মতে, হার্দিক পাণ্ডিয়ার উচিত নিজে থেকেই অধিনায়কত্ব ছেড়ে দেওয়া এবং বিশ্বজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের হাতে ব্যাটন তুলে দেওয়া। রোহিত ও হার্দিকের পুরনো দ্বন্দ্বের আবহে শ্রীকান্তের এই পরামর্শে এখন তোলপাড় ক্রিকেট মহল। কেন হঠাৎ সূর্যকেই সেরা বিকল্প মনে করছেন তিনি, তা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা।