হাসপাতালের ওপর নৃশংস হামলা, ১৩ শিশুসহ নিথর ৬৪ দেহ

হাসপাতালের ওপর নৃশংস হামলা, ১৩ শিশুসহ নিথর ৬৪ দেহ

সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে এক ভয়াবহ হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে স্থানীয় হাসপাতাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ৬৪ জন প্রাণ হারিয়েছেন যার মধ্যে ১৩ জনই নিষ্পাপ শিশু। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ৮৯ জন।

২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী আরএসএফের (RSF) মধ্যকার রক্তক্ষয়ী ক্ষমতা দখলের লড়াই এখন চরম আকার ধারণ করেছে। পূর্ব দারফুরের আল দাইন টিচিং হাসপাতালের এই হামলার ঘটনায় দুই পক্ষ একে অপরকে দোষারোপ করছে। যদিও সেনা কর্মকর্তাদের দাবি, তাদের লক্ষ্য ছিল পাশের একটি পুলিশ স্টেশন।

জাতিসংঘের পরিসংখ্যান বলছে, এই দীর্ঘস্থায়ী যুদ্ধে ইতিমধ্যে ৪০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তবে বেসরকারি সংস্থাগুলোর মতে প্রকৃত সংখ্যা এর চেয়েও কয়েক গুণ বেশি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *