হাসিনার জমানায় পাচার হওয়া ২৩৪ বিলিয়ন ডলার কোন ১০ দেশে? সংসদে তালিকা দিলেন তারেক রহমান

হাসিনার জমানায় পাচার হওয়া ২৩৪ বিলিয়ন ডলার কোন ১০ দেশে? সংসদে তালিকা দিলেন তারেক রহমান

শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে পাচার হওয়া ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার উদ্ধারে কঠোর পদক্ষেপ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র অনুযায়ী প্রতি বছর গড়ে ১.৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে আনতে এবং অপরাধীদের শনাক্ত করতে দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও এনআরবি কর্মকর্তাদের সমন্বয়ে ১১টি শক্তিশালী তদন্ত দল গঠন করা হয়েছে।

পাচার হওয়া অর্থ উদ্ধারে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া তথা ‘মিউচ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি’ ও ‘রিকোয়েস্ট’ ব্যবস্থার ওপর জোর দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী জানান, তদন্তের মাধ্যমে ইতোমধ্যে ১০টি রাষ্ট্রকে চিহ্নিত করা হয়েছে যেখানে আওয়ামী লীগ জমানার অর্থ পাচার করা হয়েছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, হংকং এবং চীন।

সংসদ অধিবেশনে অর্থ পাচারের তালিকায় ভারতের নাম থাকা নিয়ে ব্যাপক কৌতূহল থাকলেও প্রধানমন্ত্রীর দেওয়া তালিকায় প্রতিবেশী দেশটির নাম উল্লেখ করা হয়নি। বিএনপি ও জামায়াতে ইসলামী অতীতে অর্থ পাচারের বিষয়ে ভারতের বিরুদ্ধে বারবার অভিযোগ তুললেও সরকারিভাবে চিহ্নিত ১০টি দেশের তালিকায় ভারতের নাম আসেনি। বর্তমানে সরকার আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পাচারকৃত সম্পদ দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *