হিরণ যোগ্য হলেও কেন দিলীপকেই চাইছেন রুদ্রনীল? ‘তৃণমূলের দস্যু’ দমনে বিস্ফোরক বিজেপি অভিনেতা
March 21, 20265:49 pm

খড়গপুরে হিরণকে সরিয়ে দিলীপ ঘোষকে প্রার্থী করা নিয়ে অবশেষে মুখ খুললেন রুদ্রনীল ঘোষ। হিরণের পরিশ্রম ও যোগ্যতাকে পূর্ণ মর্যাদা দিয়েও কেন দিলীপ ঘোষকে বেশি প্রয়োজন, তার সপাটে ব্যাখ্যা দিলেন তিনি। রুদ্রনীলের দাবি, তৃণমূলের মতো ‘বহুমুখী দুর্নীতিবাজ’ ও ‘লুটেরা’ শক্তির মোকাবিলা করতে মাটির নেতা দিলীপ ঘোষের জুড়ি মেলা ভার। দলের রণকৌশল থেকে শুরু করে শাসকদলের অন্দরে ফোন চুরির খোঁচা— সব মিলিয়ে আসন্ন নির্বাচনে লড়াইয়ের মেজাজ উসকে দিলেন এই অভিনেতা-নেতা।