হৃদয়বিদারক যন্ত্রণার মাঝেও ইসলামে অটল রাখি সাওয়ান্তের বিস্ফোরক স্বীকারোক্তি

হৃদয়বিদারক যন্ত্রণার মাঝেও ইসলামে অটল রাখি সাওয়ান্তের বিস্ফোরক স্বীকারোক্তি

বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত মানেই বিতর্কের শিরোনাম। তবে এবার কোনো নাটক নয়, বরং নিজের ধর্ম পরিবর্তন এবং ব্যক্তিগত জীবনের চরম বিড়ম্বনা নিয়ে মুখ খুলে নতুন করে আলোচনায় এলেন এই অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের জীবনের কঠিন সংগ্রামের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাখি।

ব্যক্তিগত জীবনে একাধিকবার প্রতারণার শিকার হওয়া রাখি জানান, প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি আদিল খান দুররানিকে বিয়ে করেছিলেন এবং সেই সূত্রেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। যদিও সেই সংসার টেকেনি, উল্টো স্বামীর বিরুদ্ধে অর্থ ও গয়না চুরির অভিযোগ আনেন তিনি। তবে জীবনের এই চরম দুর্দিনেও নিজের বিশ্বাসের জায়গা থেকে এক চুলও নড়েননি রাখি। তিনি স্পষ্ট জানিয়েছেন, জীবনের সবচেয়ে কঠিন সময়েও তিনি স্রষ্টার ওপর আস্থা হারাননি।

ধর্ম পরিবর্তন প্রসঙ্গে রাখি সাওয়ান্ত বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করি তখন আমার মা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। কিন্তু আমি কোন ধর্ম পালন করব, সেই স্বাধীনতা আমার আছে। বর্তমানে আমি দিনে ছয় বার নামাজ পড়ি এবং নিষ্ঠার সঙ্গে রমজানের রোজা রাখি। দুবাইতে এখন আমার বিলাসবহুল জীবন এবং চারটি বাড়ি রয়েছে, যা কেবল আল্লাহর অশেষ রহমতেই সম্ভব হয়েছে।

নিজের ভবিষ্যৎ ইচ্ছা প্রকাশ করে রাখি আরও বলেন, আমি আমৃত্যু ইসলাম ধর্মেই থাকতে চাই এবং প্রার্থনা করি যেন পরের জন্মে কোনো মুসলিম পরিবারে আমার জন্ম হয়। জীবনের সব হারিয়েও বর্তমানে দুবাইতে থিতু হওয়া এই অভিনেত্রী জানান, যারা তাঁর মানসিক শান্তি কেড়ে নিয়েছে, তাদের তিনি ক্ষমা করে দিয়েছেন এবং এখন তিনি এক নতুন শান্তিপূর্ণ জীবনের পথে হাঁটছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *