১,০০০ কিমি আকাশ জুড়ে মেঘের চাদর: ভারত ও পাকিস্তানে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি

১,০০০ কিমি আকাশ জুড়ে মেঘের চাদর: ভারত ও পাকিস্তানে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি

ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ আকাশ জুড়ে প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ ঘন মেঘপুঞ্জের উপস্থিত ধরা পড়েছে উপগ্রহচিত্রে। আবহাওয়া দফতরের এই সতর্কবার্তা ঘিরে বাড়ছে উদ্বেগ, যা মূলত একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার সক্রিয় প্রভাব। এর ফলে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতসহ সংলগ্ন পাকিস্তানের বিশাল এলাকা এখন দুর্যোগের মুখে। ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আসা এই ঝঞ্ঝার কারণে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বায়ুমণ্ডলে অত্যধিক আর্দ্রতা ও অস্থিতিশীলতার কারণে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আবহাওয়া পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে। সমতল ও হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই প্রাকৃতিক পরিবর্তনের ফলে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও আবহাওয়া দফতর মূলত ঝোড়ো হাওয়ার দাপট নিয়েই বেশি চিন্তিত।

এই পরিস্থিতিতে কৃষক ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ আসাময়ের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। শহরাঞ্চলে জলজট ও যান চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকলেও, এই বৃষ্টি উত্তর ভারতের ক্রমবর্ধমান গরম থেকে সাময়িক স্বস্তি দেবে। তবে ঝঞ্ঝা কেটে যাওয়ার পর তাপমাত্রা পুনরায় বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে আবহাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *