১০ হাজার কোটি টাকার গ্রিন ইনফ্রাস্ট্রাকচার বন্ড
March 7, 20265:50 am

গ্রিন ইনফ্রাস্ট্রাকচার বন্ড ইস্যু করে ১০ হাজার কোটি টাকা তুলল ব্যাংক অব বরোদা। তার বার্ষিক কুপন রেট ৭.১ শতাংশ। দেশীয় বাজারে প্রথমবার কোনও ব্যাংক এই গ্রিন ইনফ্রাস্ট্রাকচার বন্ড ইস্যু করল বলে দাবি করেছে তারা। সাতবছর মেয়াদের সিরিজ ওয়ান লং টার্ম বন্ডটি বাজারে অত্যন্ত ভালো সাড়া ফেলেছে বলে দাবি করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি।