১৮ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কেন্দ্রের নয়া গাইডলাইন, আসছে অভিন্ন আইন

১৮ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কেন্দ্রের নয়া গাইডলাইন, আসছে অভিন্ন আইন

১৮ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে ধাপে ধাপে নিয়ন্ত্রণ আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। মনোবিদদের উদ্বেগ এবং শিশুদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে আসন্ন বাদল অধিবেশনে একটি অভিন্ন আইন পেশ করার পরিকল্পনা চলছে। সরকারি সূত্র অনুযায়ী, শিশুদের জন্য তিনটি আলাদা বয়স ভিত্তিক বিভাগ (৮-১২, ১২-১৬ এবং ১৬-১৮ বছর) করার প্রস্তাব রয়েছে, যেখানে বয়সভেদে ব্যবহারের নিয়ম আলাদা হবে।

প্রস্তাবিত এই নিয়মে ব্যবহারের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং সন্ধ্যা বা রাতে সোশ্যাল মিডিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি শিশুদের অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে অভিভাবকদের সম্মতি বাধ্যতামূলক করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। সরকার কঠোর নিষেধাজ্ঞার পথে না হেঁটে বরং যুক্তিযুক্ত ও বয়সোপযোগী নিয়ন্ত্রণের মাধ্যমেই ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করতে চাইছে।

২০২৫-২৬ অর্থনৈতিক সমীক্ষার সুপারিশ মেনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রযুক্তি সংস্থাগুলোও রাজ্যভেদে আলাদা নিয়মের বদলে কেন্দ্রীয় স্তরে একটি শক্তিশালী ও অভিন্ন আইনের পক্ষে মত দিয়েছে। বিলটি পেশ করার পর সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হবে এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই দেশজুড়ে চূড়ান্ত গাইডলাইন কার্যকর করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *