১৮ লক্ষ নাম ছাঁটাই! ৬০ লক্ষ ভোটারের ভাগ্যে কী আছে? জেনে নিন কমিশনের চূড়ান্ত আপডেট

১৮ লক্ষ নাম ছাঁটাই! ৬০ লক্ষ ভোটারের ভাগ্যে কী আছে? জেনে নিন কমিশনের চূড়ান্ত আপডেট

রাজ্যে ভোটার তালিকায় ব্যাপক রদবদল ঘটিয়ে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ইতিমধ্যেই ৪০ লক্ষের নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৮ লক্ষ ভোটারের নাম বাদের খাতায় চলে গেছে।

বাকি ২০ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে থাকলেও কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ ৬ এপ্রিলের আগেই বাকি নিষ্পত্তি হয়ে যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশে ভিনরাজ্যের বিচারকেরাও এই তথ্য যাচাই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে রাজ্যে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন।

২৮ ফেব্রুয়ারির পর থেকে ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করে স্বচ্ছতা বজায় রাখছে কমিশন। নথিপত্রের অসঙ্গতি এবং ২০০২ সালের এসআইআর লিঙ্কের প্রমাণের অভাবেই মূলত এই বিপুল সংখ্যক নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *