১ এপ্রিল থেকে আকাশছোঁয়া বিমান ভাড়া! পকেটে টান পড়ার আগেই সেরে ফেলুন এই কাজটি

১ এপ্রিল থেকে আকাশছোঁয়া বিমান ভাড়া! পকেটে টান পড়ার আগেই সেরে ফেলুন এই কাজটি

ছুটির মরসুমে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলে দামী হতে চলেছে বিমান পরিষেবা। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং মাঝপ্রাচ্যের অস্থিরতার কারণে ১ এপ্রিল থেকে এয়ার টারবাইন ফুয়েলের (ATF) দাম বাড়তে পারে। ফলে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং আকাসা এয়ারের মতো সংস্থাগুলো ইতিমধ্যেই টিকিটের ওপর অতিরিক্ত ফুয়েল সারচার্জ বসানো শুরু করেছে।

কেন বাড়ছে খরচ?

বিমানের মোট পরিচালন ব্যয়ের প্রায় ৩৫% থেকে ৪৫% খরচ হয় জ্বালানিতে। যুদ্ধের আবহে মাঝপ্রাচ্যের আকাশপথ এড়িয়ে চলায় দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছে বিমানগুলিকে, যার ফলে জ্বালানি খরচ একলাফে অনেকটা বেড়ে গিয়েছে।

সংস্থাভেদে বাড়তি ভাড়ার তালিকা

  • এয়ার ইন্ডিয়া: ঘরোয়া রুটে ৩৯৯ টাকা এবং আন্তর্জাতিক রুটে ১৬,৬০০ টাকা পর্যন্ত সারচার্জ।
  • ইন্ডিগো: দূরত্বের ভিত্তিতে ৪২৫ থেকে ২,৩০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া।
  • আকাসা এয়ার: সেক্টর অনুযায়ী ১৯৯ থেকে ১,৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ১ এপ্রিলের পর ভ্রমণের পরিকল্পনা থাকলে ৩১ মার্চের আগেই টিকিট বুক করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এতে বর্ধিত ভাড়ার হাত থেকে রেহাই পাওয়ার সুযোগ থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *