১ এপ্রিল থেকে আপনার পকেটে টান নাকি বড় স্বস্তি? আজ থেকেই বদলে গেল ৯টি জরুরি নিয়ম

১ এপ্রিল থেকে আপনার পকেটে টান নাকি বড় স্বস্তি? আজ থেকেই বদলে গেল ৯টি জরুরি নিয়ম

নতুন অর্থবছর ২০২৬-২৭ শুরু হতেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও বাজেটে বড়সড় প্রভাব পড়তে চলেছে। আয়কর থেকে শুরু করে রান্নার গ্যাস এবং ট্রেনের টিকিট— একঝাঁক নিয়মে বড় পরিবর্তন এনেছে সরকার। আজ থেকেই কার্যকর হওয়া সেই ৯টি বড় পরিবর্তন দেখে নিন একনজরে।

  • নতুন আয়কর কাঠামো: বেতনভোগী কর্মীদের জন্য নতুন নিয়মে ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় এখন সম্পূর্ণ করমুক্ত। অন্যদের জন্য এই সীমা ১২ লক্ষ টাকা।
  • TDS ফর্মে বদল: ফর্ম ১৬ বা ১৬এ-র বদলে এখন থেকে ফর্ম ১৩০ এবং ১৩১ কার্যকর হবে। এতে আইটিআর ফাইল করা আরও সহজ হবে।
  • PNB এটিএম থেকে টাকা তোলা: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এটিএম থেকে টাকা তোলার সীমা কমিয়ে দিয়েছে। ক্লাসিক কার্ডে ২৫,০০০ টাকা এবং প্ল্যাটিনাম কার্ডে সর্বোচ্চ ৫০,০০০ টাকা তোলা যাবে।
  • প্যান কার্ডের কড়া নিয়ম: প্যান কার্ড তৈরি বা জন্মতারিখ সংশোধনের জন্য আধার কার্ড আর গ্রহণ করা হবে না। এখন থেকে বার্থ সার্টিফিকেট বা দশম শ্রেণির মার্কশিট বাধ্যতামূলক।
  • ট্রেন টিকিটে রিফান্ড: টিকিট বাতিল করে রিফান্ড পেতে হলে ট্রেন ছাড়ার অন্তত ৮ ঘণ্টা আগে আবেদন করতে হবে।
  • ফাস্ট্যাগ খরচ: অ্যানুয়াল ফাস্ট্যাগ পাসের দাম ৩,০০০ টাকা থেকে বেড়ে ৩,০৭৫ টাকা হয়েছে।
  • টোল প্লাজায় নগদ বন্ধ: দেশজুড়ে টোল প্লাজায় নগদ লেনদেন পুরোপুরি বন্ধ। এখন থেকে শুধুমাত্র ফাস্ট্যাগ বা ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।
  • গ্যাস ও এটিএফ: রান্নার গ্যাস এবং বিমান জ্বালানির (ATF) নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে। ফলে রেস্তোরাঁ ও বিমান খরচ বাড়তে পারে।
  • গাড়ির দাম বৃদ্ধি: গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলো যানবাহনের দাম ২-৩ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। ৩১ মার্চের মধ্যে যাদের বিল হয়নি, তাদের বাড়তি টাকা গুনতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *