১ এপ্রিল থেকে আয়কর বিধিতে বড় বদল, এইচআরএ ও শিশু শিক্ষা ভাতার নতুন নিয়ম

১ এপ্রিল থেকে আয়কর বিধিতে বড় বদল, এইচআরএ ও শিশু শিক্ষা ভাতার নতুন নিয়ম

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হতে চলা আয়কর আইনের সংশোধিত কাঠামো ঘোষণা করেছে। নতুন নিয়মে পুরনো কর ব্যবস্থার অধীনে থাকা বেতনভোগী কর্মচারীরা নির্দিষ্ট মেট্রো শহরগুলোতে বেতনের ৫০ শতাংশ পর্যন্ত এইচআরএ (HRA) ছাড়ের সুযোগ পাবেন। তবে যারা নতুন কর ব্যবস্থা বেছে নেবেন, তারা এই বিশেষ এইচআরএ সুবিধা থেকে বঞ্চিত হবেন। এছাড়া, ১ লক্ষ টাকার বেশি বার্ষিক ভাড়ার ক্ষেত্রে বাড়িওয়ালার প্যান (PAN) কার্ড ও বিস্তারিত তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

সন্তানদের পড়াশোনা ও হোস্টেল খরচের ক্ষেত্রে ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ দুজন সন্তানের জন্য মাসিক শিক্ষা ভাতা ১০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা এবং হোস্টেল ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা করা হয়েছে। পাশাপাশি, অফিস বা ব্যক্তিগত কাজে ব্যবহৃত কো ম্পা নির গাড়ির ইঞ্জিন ক্ষমতার ওপর ভিত্তি করে কর মূল্যায়নের নতুন সারণি তৈরি করা হয়েছে। ১.৬ লিটারের কম ও বেশি ক্ষমতার ইঞ্জিনের জন্য পৃথক ভাতার হার নির্ধারণ করেছে আয়কর বিভাগ।

অন্যান্য পরিষেবার ক্ষেত্রেও স্বচ্ছতা আনা হয়েছে। গৃহস্থালি সহায়ক, মালি বা দারোয়ানের বেতনের ওপর কর নির্ধারণের পাশাপাশি উপহার ও ভাউচারের বার্ষিক সীমা ১৫,০০০ টাকা ধার্য করা হয়েছে। কর্মস্থলে ক্যাশ ভাউচারের মাধ্যমে ২০০ টাকা পর্যন্ত বিনামূল্যে খাবার ও পানীয় করমুক্ত থাকবে। তবে এলটিসি (LTC) বা গৃহ ঋণের সুদে ছাড় পেতে করদাতাদের যথাযথ প্রমাণপত্র ও প্যান সংক্রান্ত নথি জমা দিতে হবে। সামগ্রিকভাবে, এই পরিবর্তনগুলি করদাতাদের সঞ্চয় ও ব্যয়ের হিসেবে বড় প্রভাব ফেলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *