১ এপ্রিল থেকে প্যান কার্ডের নিয়মে বড় বদল: শুধু আধার কার্ডে আর হবে না আবেদন

১ এপ্রিল থেকে প্যান কার্ডের নিয়মে বড় বদল: শুধু আধার কার্ডে আর হবে না আবেদন

আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে ভারতে প্যান (PAN) কার্ড আবেদন এবং এর ব্যবহারের নিয়মে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আয়কর নিয়মে স্বচ্ছতা আনতে এবং করবিধি আরও কঠোর করতে সরকারের এই সিদ্ধান্ত। এখন থেকে নতুন প্যান কার্ডের আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড যথেষ্ট হবে না, সাথে অতিরিক্ত নথি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ৩১ মার্চের পর থেকে আবেদনকারীদের জন্ম তারিখের প্রমাণ হিসেবে জন্ম শংসাপত্র, দশম শ্রেণির সার্টিফিকেট, ভোটার আইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যেকোনো একটি নথি প্রদান করতে হবে। এছাড়া আর্থিক লেনদেনের সীমার ক্ষেত্রেও আনা হয়েছে বড় বদল। এখন থেকে ২০ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে প্যান কার্ড থাকা বাধ্যতামূলক, যা আগে ছিল ১০ লক্ষ টাকা।

পাশাপাশি অন্যান্য আর্থিক লেনদেনের ক্ষেত্রেও নতুন সীমা নির্ধারিত হয়েছে। বছরে ১০ লক্ষ টাকার বেশি নগদ জমা বা উত্তোলনের জন্য প্যান কার্ড লাগবে। ৫ লক্ষ টাকার বেশি মূল্যের গাড়ি কেনা এবং ১ লক্ষ টাকার বেশি হোটেলের বিল মেটানোর ক্ষেত্রেও এখন থেকে প্যান কার্ডের তথ্য প্রদান করতে হবে। যেকোনো ধরনের আর্থিক জটিলতা এড়াতে গ্রাহকদের সময়মতো প্রয়োজনীয় নথিপত্র আপডেট রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *