১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে আয়কর ও গোল্ড লোনের নিয়ম, ফর্ম ১৬ ছাড়াই জমা হবে আইটিআর

১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে আয়কর ও গোল্ড লোনের নিয়ম, ফর্ম ১৬ ছাড়াই জমা হবে আইটিআর

নিউজ ডেস্ক: আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়া ২০২৬-২৭ অর্থবর্ষে আমূল বদলে যাচ্ছে আয়কর ও ঋণের একাধিক নিয়ম। এবার থেকে চাকরিজীবী বা পেনশনভোগীদের আইটিআর জমার জন্য আর ফর্ম ১৬-এর প্রয়োজন হবে না; তার বদলে নিয়োগকারী সংস্থা বা ব্যাংক প্রদান করবে নতুন ‘ফর্ম ১৩০’। প্রতি বছর ১৫ জুনের মধ্যে এই ফর্ম ইস্যু করা বাধ্যতামূলক করা হয়েছে।

আয়করে বড় পরিবর্তনসমূহ:

  • ফর্ম ১৩০: এটি তিনটি অংশে বিভক্ত থাকবে। পার্ট-এ-তে থাকবে নিয়োগকারী ও কর্মীর বিস্তারিত তথ্য, পার্ট-বি-তে থাকবে মাসিক টিডিএস (TDS) কাটার হিসাব এবং পার্ট-সি-তে থাকবে বেতনের ব্রেকআপ ও করযোগ্য আয়ের পুঙ্খানুপুঙ্খ তথ্য।
  • ক্রিপ্টো কারেন্সি: এখন থেকে ক্রিপ্টো এক্সচেঞ্জগুলিকে প্রতিটি বিক্রয়ে টিডিএস কাটতে হবে। আইটিআর জমা দেওয়ার সময় ক্রিপ্টো বা যেকোনো ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেটের তথ্য দেওয়া বাধ্যতামূলক। নিয়ম না মানলে এক্সচেঞ্জগুলিকে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে।

গোল্ড লোনের নতুন সুবিধা:

স্বর্ণঋণের ক্ষেত্রেও গ্রাহকদের জন্য সুখবর এনেছে আরবিআই।

  • বেশি লোন: আড়াই লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে লোনের পরিমাণ বাড়ানো হয়েছে। আগে সোনার দামের ৭৫ শতাংশ লোন পাওয়া যেত, এখন তা বাড়িয়ে ৮৫ শতাংশ করা হয়েছে।
  • জরিমানা: লোন পরিশোধের ৭ দিনের মধ্যে গ্রাহকের সোনা ফেরত দিতে হবে। দেরি হলে ব্যাংককে প্রতিদিন ৫,০০০ টাকা করে জরিমানা দিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *