১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে FASTag ব্যবহারের নিয়ম বাড়ল খরচ
March 29, 20267:18 pm

১ এপ্রিল ২০২৬ থেকে দেশজুড়ে FASTag অ্যানুয়াল পাসের নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এই পাসের জন্য ৩০০০ টাকার বদলে ৩০৭৫ টাকা খরচ করতে হবে। অর্থাৎ সরাসরি ৭৫ টাকা বাড়তি চাপ পড়ছে গ্রাহকদের পকেটে।
দেশের ১০০০টিরও বেশি টোল প্লাজায় এই নতুন হার প্রযোজ্য হবে। মূলত যারা নিয়মিত হাইওয়ে বা এক্সপ্রেসওয়েতে যাতায়াত করেন, তাদের সুবিধার জন্যই এই অ্যানুয়াল পাস ব্যবস্থা। একবার এই ফি জমা দিলে বারবার রিচার্জের ঝামেলা থাকে না। এই পাসটি এক বছর অথবা ২০০ বার টোল পার হওয়া পর্যন্ত (যেটি আগে হবে) বৈধ থাকে। তবে মনে রাখবেন, এই সুবিধা শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি বা SUV-এর মতো নন-কমার্শিয়াল যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য। বাণিজ্যিক যানবাহনের জন্য আগের মতোই ভিন্ন নিয়ম ও শুল্ক বজায় থাকছে।