১ এপ্রিল থেকে হচ্ছে না গম কেনা! বড় সিদ্ধান্ত নিল সরকার

১ এপ্রিল থেকে হচ্ছে না গম কেনা! বড় সিদ্ধান্ত নিল সরকার

মধ্যপ্রদেশের কৃষকদের জন্য বড় দুঃসংবাদ। ১ এপ্রিল থেকে গম কেনা শুরু হওয়ার কথা থাকলেও সেই তারিখ পিছিয়ে দিল রাজ্য সরকার। সোমবার ক্যাবিনেট কমিটির উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রবি বিপণন বর্ষ ২০২৬-২৭-এর জন্য গম সংগ্রহ প্রক্রিয়া আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে।

খাদ্যমন্ত্রী গোবিন্দ সিং রাজপুত জানিয়েছেন, বিভাগ অনুযায়ী গমের সংগ্রহের তারিখ আলাদা করা হয়েছে। ইন্দোর, উজ্জয়িনী, নর্মদাপুরম এবং ভোপাল বিভাগে ১০ এপ্রিল থেকে এবং রাজ্যের বাকি বিভাগে ১৫ এপ্রিল থেকে গম কেনা শুরু হবে। সরকারের দাবি, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থেই এই সময়সীমা বাড়ানো হয়েছে। চলতি বছর গমের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) কুইন্টাল প্রতি ২৬২৫ টাকা ধার্য করা হয়েছে, যার মধ্যে কেন্দ্রের ২৫৮৫ টাকার পাশাপাশি রাজ্য সরকারের ৪০ টাকার বোনাস অন্তর্ভুক্ত।

সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে মধ্যপ্রদেশ কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে বিরোধী দল জানিয়েছে, কৃষকরা কৃষি ঋণ জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছিলেন, গম কেনার নয়। ১০ দিন তারিখ পিছিয়ে দেওয়া কৃষকদের পরিশ্রমের অবমাননা এবং তাঁদের সঙ্গে ঘোর অন্যায়। সরকারের এই সিদ্ধান্তে কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *