২০টি বাঁদরের নারকীয় তান্ডব! প্রাণ হারালেন এক বৃদ্ধা

২০টি বাঁদরের নারকীয় তান্ডব! প্রাণ হারালেন এক বৃদ্ধা

কাকিনাডা জেলার প্রত্থিপাড়ু মন্ডলের পেদ্দাপালেম গ্রামে ঘটে গেল এক শিউরে ওঠা ঘটনা। মঙ্গলবার বিকেলে পশুখাদ্যের ব্যবস্থা করতে গিয়ে ২০টি বন্য বাঁদরের অতর্কিত আক্রমণের শিকার হন ৬৮ বছর বয়সী বৃদ্ধা দানবোয়িনা চিনাবুল্লি।

কাঁজু বাদাম বাগানের নির্জনতায় একলা পেয়ে বৃদ্ধার ওপর ঝাঁপিয়ে পড়ে বাঁদরের দলটি। বাঁদরের কামড়ে ও নখের আঁচড়ে ক্ষতবিক্ষত হয়ে যান তিনি। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই বাঁদরের উপদ্রব বাড়লেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এর আগে অনেকে আহত হলেও এই প্রথম প্রাণহানির ঘটনা ঘটল। বনদপ্তর ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আতঙ্কিত গ্রামবাসীরা এখন বাঁদরের হাত থেকে রেহাই পেতে দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *