২০০ মেগাপিক্সেল ক্যামেরার স্যামসাং ফ্ল্যাগশিপে ৩৪ হাজার টাকার বিশাল ছাড়

স্মার্টফোন প্রেমীদের জন্য সুখবর। আপনি যদি প্রিমিয়াম পারফরম্যান্স আর দুর্দান্ত ক্যামেরার স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন, তবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা হতে পারে আপনার সেরা পছন্দ। অ্যামাজন ইলেকট্রনিক্স প্রিমিয়ার লিগ ২০২৬ সেলে এই ফ্ল্যাগশিপ ফোনটি পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য দামে।
নতুন গ্যালাক্সি এস২৬ সিরিজ বাজারে আসার পর থেকেই পূর্ববর্তী মডেল গ্যালাক্সি এস২৫ আল্ট্রার দাম এক ধাক্কায় অনেকটা কমেছে। ১,৪০,০০০ টাকায় লঞ্চ হওয়া এই ফোনটি বর্তমানে কোনো অফার ছাড়াই ১,০৬,৭০০ টাকায় মিলছে। এর ওপর নির্দিষ্ট ব্যাংক কার্ড ব্যবহার করলে পাওয়া যাচ্ছে আরও ১,০০০ টাকার অতিরিক্ত ছাড়। ফলে কার্যকর মূল্য দাঁড়াচ্ছে ১,০৫,৭০০ টাকা।
বাজেট নিয়ে চিন্তিত ক্রেতাদের জন্য রয়েছে সহজ ইএমআই সুবিধা। ব্যাংকের শর্ত সাপেক্ষে প্রতি মাসে মাত্র ৩,৭৫১ টাকা থেকে কিস্তি শুরু হচ্ছে। এছাড়া আপনার পুরনো স্মার্টফোনটি বদলে নিতে চাইলে এক্সচেঞ্জ অফারে মিলতে পারে ৪২,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট। তবে এই ছাড়ের পরিমাণ নির্ভর করবে পুরনো ফোনের কন্ডিশন ও মডেলের ওপর।
গ্যালাক্সি এস২৫ আল্ট্রা কেন এখনও সেরা বিকল্প?
নতুন মডেল বাজারে এলেও গ্যালাক্সি এস২৫ আল্ট্রা পারফরম্যান্সের দিক থেকে অত্যন্ত শক্তিশালী। এতে রয়েছে ৬.৯ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। ফটোগ্রাফির জন্য এই ফোনে আছে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেটআপ। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা তো থাকছেই। যারা সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য এই ডিলটি সেরা সুযোগ হতে পারে।